Nabadhara
ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটিতে পুনরায় টুঙ্গিপাড়ার কালু বিশ্বাস

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এবং জি.এস মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বি এম এনামুল হক কালু।তিনি পুনরায় এ পদে নির্বাচিত হলেন।

আজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেররের সাক্ষরিত এক প্রেসবার্তায় প্রকাশিত হয়েছে।

বি এম এনামুল হক কালু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা মোঃ সাহাবুদ্দিন বিশ্বাস।তার বড় ভাই বি এম এমদাদুল হক টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। তার ভাই মোঃ রেজাউল হক বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ছোট ভাই শরিফুল হক বিশ্বাস বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে এনামুল হক কালু নবধারা কে বলেন, আমি গত কমিটিতে এই পদেই ছিলাম। আমাকে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য পুনরায় নির্বাচিত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।