Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় হয়রত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তির অভিযোগ,আটক-১

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে অনিমেষ বিশ্বাস (৪০) নামে একজনকে উপজেলার নড়াগাতী থানা পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অনিমেষ উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালিনগর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কালিনগর গ্রামের জালাল শেখের দোকানের সামনে ওই গ্রামের সামাদ কাজীসহ কয়েকজন মুসলমানের সঙ্গে ধর্ম নিয়ে তর্কের একপর্যায় ইসলাম ধর্ম ও নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করে। ঘটনাটি ওইদিন সন্ধ্যা নাগাত জানাজানি হলে ধর্মপ্রাণ মুসলমানরা একপর্যায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন অনিমেষ পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো.দুলু কাজীর নেতৃত্বে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে নড়াগাতী থানা পুলিশের নিকট সোপর্দ করে। দুলু কাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান এই ধৃষ্টতার নিন্দা জানিয়ে কটুক্তিকারি অনিমেষের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন,‘এই ঘটনায় অনিমেষকে আটক করা হয়েছে। আইনী ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।’ কালিয়ার ইউএনও রুনু সাহা বলেন,‘ঘটনাটি শুনেছি। স্থানীয় ওলামা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।