Nabadhara
ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে টানা বৃষ্টিতে শীতকালীন সবজি ও কলাই শরিষার ক্ষতির শঙ্কা

Link Copied!

চিতলমারীতে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে টানা বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে কলাই,শরিষা,শীত কালিন সবজি ও বোরো ধানের বীজ তলা। অনেকের চারা দেওয়া বীজ তলা তলিয়ে গেছে আবার কেউ কেউ বীজ ধান প্রস্তুত করলেও
বীজ তলা তলিয়ে যাওয়ার কারনে তা ফেলতে পারছেনা।

বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ধানের চারা উৎপাদনে কিছুটা ক্ষতি হবে বলে মনে করছেন চাষিরা।এছাড়া চলতি মৌসুমে কলাই,মুষড়ি ও শরিষার অনেকক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে শীত কালীন শাক সবজিরও। খোজ নিয়ে জানা গেছে এউপজেলায় বিপুল পরিমান জমিতে শরিষা,
কলাই,মুষড়ির চাষ হয়েছে।

 

এসকল জমিতে বৃষ্টির পানি জমে থাকায় তা বেশীর ভাগই পচে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া অনেকে আবার বোরো মৌসুমের জন্য চাষিরা বীজ তলা প্রস্তুত করে ধান গজিয়ে সেখানে বীজ ফেলছেন। সেসব জমিতে ফেলা বীজ ধান তলিয়ে গেছে।আবার অনেকে বীজ ধান গজিয়ে প্রস্তুত করলেও তা বীজ তলায় পানি জমে থাকায় তা ফেলতে পারছেনা ।

চিতলমারী উপজেলা কৃষি অফিসার মো: সিফাত- আল- মারুফ বলেন, মিধিলির প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে।বৃষ্টিতে বোরো ধানের বীজ তলার সামন্য কিছু ক্ষতি হয়েছে তবে এখনও বেশ সময় রয়েছে চাষিরা তা পুষিয়ে
নিতে পারবে।কিন্তু কলাই, মুষড়ি ও শরিষার আংশিক ক্ষতি হয়েছে। শীতকালীন সবজিতে তেমন কোন প্রভাব পড়বেনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।