Nabadhara
ঢাকাবুধবার , ২০ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া উপ-কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উপ-কমিটির নেতৃবৃন্দ।

 

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ এর সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা দোয়া-মোনাজাত করেন তারা।

 

এ সময় চিত্রনায়ক জায়েদ খান, মনোয়ার হোসেন ডিপজল, চিত্র নায়িকা সিমলা, ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সত্যজিৎ দাস রুপো, হাসানুল জামাল খান, রেহানা পারভীন, ফিরোজ মাহমুদ টিটোসহ সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালাবে এ কমিটি। যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেয় সেজন্য লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।