প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় টুঙ্গিপাড়া উপজেলার ১নং কুশলী ইউনিয়ন, সমৃদ্ধি কর্মসূচি কার্যালয় থেকে ৭৫ জন দুস্থ প্রবীণদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন সরদার,বিশেষ অতিথী ছিলেন,রিক খুলনা জোনের জোনাল ম্যানেজার মো: শহীদুল ইসলাম খান,মো: রিয়াজুল ইসলাম,রিক গোপালগঞ্জ এরিয়া ম্যানেজার মো: দেলোয়ার হোসেন, রিক- সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান,সমৃদ্ধি কর্মসূচির অন্যান্য কর্মকর্তাবৃন্দ মেম্বারবৃন্দ,ও প্রবীণ নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো: মাহবুব আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

