Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাদী হত্যার বিচারের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বলিষ্ঠ কণ্ঠ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী (ওসমান হাদী)’র হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশালের গৌরনদী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদী ছিলেন গণঅভ্যুত্থানের নৈতিক শক্তি এবং সংগ্রামী কণ্ঠস্বর। তার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিপ্লবী নেতৃত্বকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত ষড়যন্ত্র। হত্যাকাণ্ডের পরও দোষীদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে জনমনে গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী পৌর জামায়াতে ইসলামীর আমীর হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সজল, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি সাব্বির হোসেন, জুলাই যোদ্ধা রাকিব ইসলাম আলবীন এবং রিয়াদ হাওলাদার প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে হত্যার বিচার প্রক্রিয়া শুরু না হলে আন্দোলন আরও তীব্র ও বিস্তৃত রূপ নেবে।

এর আগে একই দিন সকালে সরকারি গৌরনদী কলেজ মসজিদে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তার শাহাদাত কবুল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।