কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে ২ দিন ব্যাপি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইণাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করেন।
আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে খেলা উদ্ধোধন করেন। টুর্নামেন্টে উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।
অপর দিকে বালিকা পর্যায়ে পশ্চিম শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চেঁচরীরামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন, উপজেলা নির্বাহী অফিসার।
প্রাথমিক শিক্ষা অফিসার কে.এম জামান এর সভাপতিত্বে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিং ফয়সাল, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা হোসেন, ক্রীড়াবিদ মোঃ ইস্রাফিল তালুকদার, মোঃ ফয়সাল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাকরা।

