Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপি’র সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম (কলস প্রতীক) এর কাজ করার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব শোয়েব মিনা কে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়র মোঃ রবিউল ইসলাম রুবেল কে ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

নড়াইল-২ আসনের বিএনপি’র প্রার্থী ডক্টর এজেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আলহাজ মনিরুল ইসলাম (কলস প্রতীক) নিয়ে নির্বাচন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।