Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

মো.জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল 
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল 

নড়াইল ১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে নড়াইল জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নির্বাচনী জনসংযোগ করেছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের চান্দের বাজারে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসংযোগে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য সচিব চঞ্চল শেখ, যুগ্ম আহ্বায়ক ও জয়নগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীন চৌধুরী এবং মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য রানা মোন্ডল, লিটন শেখ, এম এম রানা হামিদসহ এলাকার বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসংযোগের অংশ হিসেবে নেতারা বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করে ভোটারদের বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে চান্দের চর বাজার বিএনপি অফিসে সকল নেতাকর্মী একত্রিত হন।

এ সময় সদস্য সচিব চঞ্চল শেখ বলেন, “বিশ্বাস জাহাঙ্গীর আলম আমাদের এলাকার ছেলে। তাকে জয়যুক্ত করলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। তাই দলমত নির্বিশেষে সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি তাকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানাচ্ছি, ইনশাল্লাহ।”

এদিনের গণসংযোগে স্থানীয়রা ব্যাপক উপস্থিতি থেকে প্রার্থীর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।