Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে দুর্ঘটনার কবলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষে ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসতাপালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-শিশুর মরদেহ বহনকারী বরিশালগামী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্স এবং ট্রাকের চালকসহ মোট ৬ জন আহত হয়।

তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে এ্যাম্বুলেন্স চালকের চোখে ঘুম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বুলেন্সটি দূর্ঘটনার কবলে পরেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।