Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সরকারি রাস্তার পাশের গাছ কর্তনের অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সরকারি রাস্তার পাশের খাস জমি থেকে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা সদর ইউনিয়নের সোদকনা মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি রাস্তার একোয়ারভুক্ত জমিতে দাঁড়িয়ে থাকা একটি বৃহৎ গাব গাছ সোদকনা গ্রামের মো. শহিদুল ইসলাম শেখ ও তার পুত্র আজাহারুল ইসলাম স্থানীয় কাঠ ব্যবসায়ী ফারুকের কাছে ৩ হাজার টাকায় বিক্রি করেন। বুধবার সকালে ক্রেতা পক্ষ গাছটি কর্তনের কাজ শুরু করে।

এ সময় উপজেলা ডাকবাংলার কেয়ারটেকার তারিফুল ইসলাম তারিফ ঘটনাস্থলে উপস্থিত হলে ক্রেতার শ্রমিক গোলাম মোস্তফাসহ কয়েকজন উপস্থিত ব্যক্তি তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তারিফুল ইসলাম তারিফ জানান, “আমি ঘটনাস্থলে গিয়ে গাছ কর্তনের ছবি তুলে জেলা পরিষদের সার্ভেয়ার মো. আলামিন হোসেনের কাছে পাঠাই। তিনি বিষয়টি হেফাজতে রেখে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।”

এ বিষয়ে জেলা পরিষদের সার্ভেয়ার মো. আলামিন হোসেন বলেন, “ফোন ও ছবি পাওয়ার সঙ্গে সঙ্গে গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সরকারি ছুটি থাকায় আগামীকাল ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” বর্তমানে গাছ কর্তনের কাজ বন্ধ রয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় গাছ বিক্রেতা আজাহারুল ইসলামের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯২১-৮০৭৪১২-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার পিতা শহিদুল ইসলাম শেখ জানান, “আমি কোনো দপ্তরের সঙ্গে কথা না বলেই গাছটি ৩ হাজার টাকায় বিক্রি করেছি। এটি সরকারি রাস্তার আওতাভুক্ত জমি—এ কথা আমার জানা ছিল না।”

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।