আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলমের পক্ষে বুধবার (৪ জানুয়ারি) দরগাহপুরে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তিনি আগত রোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন। নির্বাচনী কার্যক্রমে ‘বল’ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
দরগাহপুর ইউনিয়ন পরিষদের সামনে দুপুর ১২টায় শুরু হওয়া পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকর হায়দার, সঞ্চালনা করেন শেখ ইয়াদ আলী। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক নেতা নূরুল হক খোকন, খায়রুল আহসান, জুলফিকার আলী জুলি, সাবেক ছাত্রদল নেতা পলাশ, সাধারণ সম্পাদক সবুজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, সাবেক মেম্বর আঃ করিম ঢালী, নজরুল ইসলাম, দরগাহপুর ইউপি মেম্বর আব্দুল কাদের, সাবেক মেম্বর শাহ আলম বাচ্চু, সাবেক মেম্বর মুজিবুর রহমান, মেম্বর আব্দুল বারী, বিএনপি সদস্য আব্দুল মাজেদ, ইউপি সদস্য আব্দুল লতিফ মোড়ল, যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দার হোসেন, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আল আমিন, সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক শেখ দিদারুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রাজমিনুর রাজু, দরগাহপুর ছাত্রদল সভাপতি তামিম শাহরিয়ার ও সাধারণ সম্পাদক জামাল হোসেন।
খায়রুল আহসান তার বক্তব্যে বলেন, “রাজনীতি মানে জনগণের সেবা করা। ডাঃ শহিদুল আলম দীর্ঘদিন ধরে গরীবদের সেবা করে ‘গরীবের ডাক্তার’ হিসেবে সুপরিচিত। আমাদের লক্ষ্য হতে হবে আসনের অন্য প্রার্থীদের কর্মকাণ্ড যাচাই করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া।”
ডাঃ শহিদুল আলম বলেন, “দেশে পরিবর্তন আনতে হলে সৎ প্রার্থীকে ভোট দিতে হবে। যিনি জনগণের সেবা করেছেন, তিনি আরও সেবা দিতে সক্ষম। আমি এলাকার স্থায়ী বেড়ী বাঁধ নির্মাণ, সুপেয় পানির নিশ্চয়তা, স্বাস্থ্য সেবা, সড়ক উন্নয়নসহ সকল উন্নয়নমূলক কাজে যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যাব।”
পথসভা শেষে ডাঃ শহিদুল আলম নির্বাচনী অফিসে প্রায় দু’ঘন্টা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং শতাধিক রোগির সঙ্গে সরাসরি কথা বলেন। বিকেলে তিনি খরিয়াটি বাজারে, হোসেনপুর বাজার ও শ্রীধরপুর বাজারে গনসংযোগ কার্যক্রম চালান।

