Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে বিজিবি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর নির্বাচনী বিজিবি বেইজ ক্যাম্প থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে আল্লারদর্গা চাবনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. শফি (৩৫) নামের এক ব্যক্তিকে একটি পলিথিন ব্যাগে মোড়ানো ১৪ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(৫) ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া একই দিন রাত ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মরারপাড়া নামক স্থানে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭০ বোতল মদ উদ্ধার করে।

অপরদিকে একই সময় চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রীরচর নামক স্থানে চরচিলমারী বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস সিনডিনাফিল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।