Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো কাউকে অসম্মানিত করবো না–ড. মনিরুজ্জামান 

সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

 

১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হলে ভিন্ন মত অবলম্বনকারীদের কাওকে অসম্মানিত করবোনা, হয়রানী করবোনা। কোনো অসহায় মানুষের উপর সবলদের দ্বারা নির্যাতিত হতে দিবো না।

 

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারী) রমজান নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৫টায় অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় তিনি একথাগুলো বলেন বিএনপি,ব মনোনীত প্রাথী ড,মনিরুজ্জামান।

 

রমজান নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্নার সঞ্চালনায় উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন।আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র তাছকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলাইমান কবির, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহাজান রনি সহ উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মী সামার্থক ও স্থানীয় সাধারণ মানুষের উপস্তিত ছিলেন।

 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবু কৃষ্ণপদ মন্ডল বলেন গত জুলাই অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য ব্যক্তি পরিবারের উপর নির্মম হামলা বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়, অনেকেই বাড়ি ছাড়া হয়। সেসময় ড. মনিরুজ্জামান আমাদের বলেছিলেন যে ঘরছাড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করতে।

 

 

অতঃপর তিনি সে তালিকা নিয়ে নিজে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা সহ বাড়ি ছাড়াদের পুনরায় বাড়িতে উঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করে এসেছিলেন। আমরা এমন নেতা চাই যে আমাদের এমন নিরাপত্তা দিতে পারবে।

 

 

জনসভায় প্রধান বক্তা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতি বলেন, ডঃ মোঃ মনিরুজ্জামান একজন সৎ নীতিবান উচ্চশিক্ষিত ব্যক্তি, তাকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চিনেছেন। আর সেজন্যই তাকে এ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের মাঝে পাঠিয়েছেন। তাকে নির্বাচিত করলে আমি নিশ্চিত আপনারা ঠকবেন না। আপনারা আপনাদের নায্য অধিকার বুঝে পাবেন, বুঝেও নিবেন। আমার বাড়িতে এবং অফিসে যেমন কখনো দরজা বন্ধ হয় না আমার সাথে যোগাযোগ করতে কারোর কোন অনুমতির প্রয়োজন হয় না ঠিক তেমনি ডঃ মনিরুজ্জামানের বাড়ির দরজা আপনাদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে তার সাথে দেখা করতে কারো অনুমতির প্রয়োজন হবে না সরাসরি দেখা করতে পারবেন তার সাথে আপনার সুবিধা অসুবিধার কথা জানাতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।