Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খোকনের ভাই জাহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এই হামলা চালায়।

ঘোড়া প্রতীকের কর্মীরা বলেন, বৃহস্পতিবার দুপুরে ৫ ই আগষ্টের পরে কচুয়া প্রেসক্লাব দখল করে সভাপতি বনে যাওয়া কথিত সাংবাদিক শহিদুজ্জামান খোকন ,ওরফে ভেকু খোকন হামলার হুমকি দিয়ে যায়, পরবর্তীতে তার ভাই জাহিদ মোল্লার নেতৃত্বে সন্ধ্যা ৭টার দিকে কচুয়া উপজেলার গোপালপুরে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ‘ঘোড়া’ প্রতীকের নির্বাচনী অফিসে অতর্কিতে হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসে ঢুকে আসবাবপত্র ও নির্বাচনী প্রচার সামগ্রী ভাঙচুর ও নগদ ৬৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

 

‎স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আরও দাবি করেছেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে এই ‘কথিত সাংবাদিক’ ও তার ভাইয়ের বিচার দাবি করেছেন।

‎শহিদুজ্জামান খোকন বলেন, দুপুরে কচুয়া প্রেসক্লাবে ঘোড়া প্রতীকের একটি সংবাদ সম্মেলন ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। হামলার ঘটনার বিষয়ে আমি পরে শুনেছি। তবে ওই এলাকায় পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান করছিল বলে আমি নিজে ঘটনাস্থলে যাইনি।

‎কচুয়া থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।