Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে বাগেরহাটের দশানি এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রেলরোড এলাকায় এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক শেখ এনামুল কবির, ডাকসু কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু, ঢাকা জেলা দক্ষিণ সেক্রেটারি আলী আকবর, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান সাইফ, জেলা দপ্তর সম্পাদক সোহেল রানা, জেলা অর্থ সম্পাদক আল মাহমুদসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা।

ডাকসু কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু বলেন, আজকের ছাত্রসমাজ যদি মেধা ও সততার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে পারে, তবে আগামীর বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়; সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখতে হবে।

বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, ইসলামী ছাত্রশিবির ক্ষমতার রাজনীতি নয়; বরং চরিত্রবান ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে ছাত্রশিবির সবসময় সাহসী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও মেধা, সততা ও ইসলামী মূল্যবোধের আলোকে কাজ চালিয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।