Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকের ভোটে বদলে যাবে দেশ—শ্রমিক গণজমায়েতে আব্দুল ওয়াদুদ

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

“শ্রমিকের ভোটেই বদলে যাবে দেশ”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামপাল উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ফয়লা বাসস্ট্যান্ড চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এ নির্বাচনী গণজমায়েত অনুষ্ঠিত হয়।

জনসভায় শ্রমিক, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।

রামপাল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের খান রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল হাফিজ সোহাগের সঞ্চালনায় গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

তিনি বক্তৃতায় শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “শ্রমিক সমাজ জেগে উঠলেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সহজতর হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মজলিশে সূরা সদস্য আসলাম হুসাইন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, অধ্যাপক ইকবাল হুসাইন, মাওলানা জুলফিকার আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, এনসিপির যুগ্ম সমন্বয়ক গাজী সাকিব, সদস্য সোহানুর রহমান, রামপাল কলেজের সাবেক ভিপি আবুল কালাম আজাদ, খালিদুর রহমান বাদশা, সরদার মহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীফুল মাঝি প্রমুখ।

গণজমায়েতে বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।