Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যালঘু নির্যাতন, চাঁদাবাজি কোনো ছাড় পাবেন না: শেখ মনজুরুল হক রাহাদ

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, সংখ্যালঘু নির্যাতন, সাধারণ মানুষের ঘের দখল, চাঁদাবাজি ও ভোটারদের হুমকির সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মান কাঠি ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মঘিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. এনায়েতুল্লাহ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. আলী।

শেখ মনজুরুল হক রাহাদ বলেন, মঘিয়া ইউনিয়নের কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো এখনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। গত ৫ তারিখের পর থেকে বেশ কিছু সাধারণ মানুষের মাছের ঘের জোরপূর্বক দখল করা হয়েছে, যা তাদের জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন বাগান থেকে নারিকেল ও সুপারি ছিনিয়ে নেওয়া হচ্ছে, নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা হচ্ছে এবং ব্যবসায়ীসহ বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনা ঘটছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এছাড়া বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা আলতাফ হোসেন, কচুয়া থানা আমির মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা শহীদুল আলম, শ্রমিক নেতা মাওলানা শাহেদুল ইসলাম এবং মঘিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. মাসুদুর রহমান রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।