Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“তালা প্রেসক্লাবকে দ্বিতল ভবনে উন্নীত করা হবে” — মো.অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা প্রেসক্লাবকে দ্বিতল ভবনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত প্রার্থী মোঃ অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

শনিবার (৭ ফেব্রুয়ারি)বেলা ১২টায় তালা প্রেসক্লাবে আকর্ষণীয় আগমন ও সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করলে সাংবাদিকদের পেশার মান উন্নয়নসহ স্বাধীন মত প্রকাশে সকল সহযোগিতা করবো, ইনশাআল্লাহ। তিনি তালা প্রেসক্লাবকে দ্বিতল ভবনে উন্নীত করার আশ্বাস দিয়ে আরও বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে। সকলে মিলে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব।

তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে উক্ত মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যাপক হাফেজ আজিজুর রহমান, এ্যাডভোকেট মশিয়ার রহমান, আসাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান রেন্টু, ইদ্রিস আলী সরদার, মজিবুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।