Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ২১৩ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

মেহেরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনের ২১৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে মেহেরপুর সদর ও গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তারা সিল, প্যাড, অমোচনীয় কালি ও স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেন। পরে পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় এসব সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে রওনা দেন তারা।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার দুই সংসদীয় আসনের ২১৩টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেহেরপুর-১ আসনে সদর উপজেলায় ৯৩টি এবং মুজিবনগর উপজেলায় ৩৩টি ভোটকেন্দ্র রয়েছে। অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে রয়েছে ৯৩টি ভোটকেন্দ্র।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলার ২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর জানান, নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সকাল থেকেই কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি টহল শুরু করেছে। এছাড়া ভোটকেন্দ্র এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিমও দায়িত্ব পালন করছে।

ভোটার তথ্য অনুযায়ী, মেহেরপুর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৮২ জন।

মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৬১৫ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।