Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নির্বাচন ঘিরে কঠোর নজরদারি, নেতৃত্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

রাসেল আহমেদ, খুলনা
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসন ও পুলিশ। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তারা একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি এবং দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় সংশ্লিষ্টদের নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে জেলা পুলিশের নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত তা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে তারা উপস্থিত ভোটার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলতলা থানার অফিসার ইনচার্জসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনকে ঘিরে খুলনায় প্রশাসন ও পুলিশের সমন্বিত তৎপরতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।