Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় বিএনপি প্রার্থীর বাসায় হামলা: দুঃখ প্রকাশ নৌবাহিনীর

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

নোয়াখালীর হাতিয়া উপজেলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম–এর বাসায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে হাতিয়া থানা–র সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত এ দুঃখ প্রকাশ করেন।

নৌবাহিনী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নৌবাহিনীর ক্যাম্পের পাশেই দুই প্রতিবেশীর মধ্যে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে একটি গ্রুপ শব্দবোমা নিক্ষেপ করলে নৌবাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পে হামলা হয়েছে মনে করে ঘটনাস্থলে বেরিয়ে আসেন।

এ সময় দুষ্কৃতিকারীদের কয়েকজন দৌড়ে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসার ভেতরে ঢুকে পড়ে। তাদের পিছু নিয়ে নৌবাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করেন। দুষ্কৃতিকারীদের ধরতে গিয়ে কয়েকটি কক্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাব্বির উদ্দিন মাসুম–সহ কয়েকজন গুরুতর আহত হন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় মাহবুবুর রহমান শামীম বাসার বাইরে ছিলেন। পরে খবর পেয়ে তিনি বাসায় এসে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। আলোচনার এক পর্যায়ে নৌবাহিনী ঘটনাটিকে ভুল বোঝাবুঝির ফল হিসেবে উল্লেখ করে অনুতপ্ত হওয়ার কথা জানায় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।