Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিজয়ী না হলেও নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন ফারদিন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেও নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এইচ এম ফারদিন ইয়ামিন। তিনি গণধিকার পরিষদ মনোনীত প্রার্থী হিসেবে বাবুগঞ্জ–মুলাদী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নির্বাচন পরবর্তী এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাবুগঞ্জ–মুলাদীর মানুষের সেবা করার মহান উদ্দেশ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে। যিনি নির্বাচিত হয়েছেন, তিনি বয়স, রাজনৈতিক প্রজ্ঞা ও যোগ্যতার বিচারে তার চেয়ে অনেক এগিয়ে বলে উল্লেখ করেন ফারদিন।

তিনি বলেন, “গণতান্ত্রিক প্রতিযোগিতার অংশ হিসেবেই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের দল কখনোই সহিংসতা বা হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না।” নির্বাচনে দলের কোনো কর্মী-সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা বা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

বিজয়ী হতে না পারলেও বাবুগঞ্জ–মুলাদীর মানুষের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা অব্যাহত থাকবে উল্লেখ করে ফারদিন বলেন, ভবিষ্যতেও এলাকার সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় বাবুগঞ্জ–মুলাদী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদিন–কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। শুভেচ্ছা বার্তায় ফারদিন বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সফল হবেন—এটাই তার প্রত্যাশা।

এদিকে জরুরি ব্যক্তিগত কারণে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে একটি ফ্লাইটে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জানিয়েছেন ফারদিন ইয়ামিন। সেখানে তার ব্যবসা-বাণিজ্য রয়েছে বলে তিনি জানান। তবে দূরে থাকলেও বাবুগঞ্জ–মুলাদীর মানুষের সুখ-দুঃখে অংশীদার হয়ে নিয়মিত খোঁজখবর রাখবেন বলেও আশ্বাস দেন তিনি।

শেষে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে নিজের জন্য দোয়া কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।