Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেড় ঘণ্টা অবরোধে স্থবির ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলা এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে শনিবার সকালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পাওনা বেতন ও ছুটির অর্থ পরিশোধের দাবিতে Shepherd Group Jeans Ltd.–এর শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে জড়ো হয়ে অবস্থান নিলে দ্রুত যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এক মাসের বেতন বকেয়া রাখা হয়েছে। এর প্রতিবাদেই তারা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন।

অবরোধের ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যাত্রীবাহী বাস, ট্রাকসহ জরুরি পরিবহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় সড়ক যোগাযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।