Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের কাছে খোলা চিঠি: মন্ত্রিসভায় মাজেদ বাবুকে রাখার দাবিতে সরব ঈশ্বরগঞ্জবাসী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জোরালোভাবে উঠেছে। এ দাবিতে উপজেলার সাধারণ নাগরিক ও শুভাকাঙ্ক্ষীরা সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন।

খোলা চিঠিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ রাজনৈতিকভাবে বরাবরই অবহেলিত ছিল। বেশিরভাগ সময় বহিরাগত প্রতিনিধিরা নির্বাচিত হওয়ায় স্থানীয় মানুষের মৌলিক চাহিদা ও উন্নয়ন কার্যক্রম কাঙ্ক্ষিত গতি পায়নি। কেবল ২০০১–২০০৬ মেয়াদে বিএনপির শাসনামলে স্থানীয় সন্তান শাহ নূরুল কবির শাহিন এমপি থাকাকালে এলাকায় দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল বলে উল্লেখ করা হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর এবার ঈশ্বরগঞ্জের মানুষ তাদের আপন সন্তান, উচ্চশিক্ষিত প্রকৌশলী ও কারা নির্যাতিত রাজনীতিক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তিনি আধুনিক মেধা ও প্রজ্ঞার সমন্বয়ে গড়ে ওঠা একজন দক্ষ নেতা, যার মতো মানুষ রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

চিঠিতে আরও বলা হয়, তার কারিগরি দক্ষতা ও প্রশাসনিক প্রজ্ঞা বিবেচনায় শিক্ষা, আইসিটি অথবা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে প্রদান করা হলে দেশের উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে এলাকাবাসীর দাবি, একজন ‘সারভাইভার’ ও আপসহীন নেতা হিসেবে তিনি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম এবং প্রকৌশলী হিসেবে আধুনিক বাংলাদেশ গঠনে কার্যকর অবদান রাখতে পারবেন। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে তা হবে ঈশ্বরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।

বর্তমানে ঈশ্বরগঞ্জজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তির দাবিতে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।