Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে ইউএনওর অভিযান, মাদক সেবনে তিনজনের কারাদণ্ড

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামের তিনজন মাদক সেবনকারীকে ১৬ এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা থেকে আটক করে জেল দিলেন উপজেলা নির্বাহী অফিসার,(ইউএনও) নাদির হোসেন শামীম।

জানা যায়,খালিয়াজুড়ি উপজেলার নুরপুর বোয়ালী গ্রামের মোঃ রহিছ মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (৪২), আল্লাদ খা এর ছেলে শহিদুল খা (৩৬) এবং মৃত রাশিদ চৌধুরীর ছেলে শেখ স্বাধীন চৌধুরী (২৫) এদের বিরুদ্ধে নেত্রকোনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে অত্র অধিদপ্তরের এস আই (পরিদর্শক) মোঃ আলআমিন জানান।

তিনি আরো বলেন গোপন সূত্রের ভিত্তিতে খবর ঐ দিন আমি আমার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে তাদের নিজের বাড়িতে ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক সেবনরত তাদেরকে পাওয়া যায়। তাদের কাছে চোলাই মদ,গাজাসহ বিভিন্ন নেশা যুক্ত জিনিস পাওয়া গেলে আটক করা হয়।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। আসামীদেরকে জিজ্ঞাসা করিলে, তারা মাদক সেবনকারী এবং ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায়, মোবাইল কোর্টের মাধ্যমে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায়, স্বপন মিয়া ও শহীদুল খা কে পনের দিনের এবং শেখ স্বাধীন চৌধুরী কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরো বলেন, নেত্রকোনা ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের মাননীয় এমপি জনাব লুৎফুজ্জামান বাবর মহোদয়ের নির্দেশে এ অভিযান চালু হয়েছে। জনস্বার্থে নিয়মিত ভাবে চালু থাকিবে ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।