Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ফেনী প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অভিনব পদ্ধতিতে অকটেন তৈরির সময় পাইপ বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ (৪০) নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি সংলগ্ন এলাকায় তার মালিকানাধীন সততা অয়েল মিলের ভেতরে তিনি অভিনব পদ্ধতিতে অকটেন তৈরির কাজ শুরু করেন। অতিরিক্ত তাপের কারণে একটি পাইপ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে নুর আলম মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন।

বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী সদর হাসপাতাল এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

নিহতের ভাই মোর্শেদ আলম জানান, ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন তার ভাই। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।