Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে মিল্টন মুন্সি

খুলনা প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের ইখড়ি ৪নং ওয়ার্ডের আবনালি গ্রামে প্রাকৃতিক দুর্যোগ (ঝড়ে) ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সমাজসেবক মোঃ মিল্টন হোসেন মুন্সি।

শনিবার (১৮ এপ্রিল) তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ঝড়ে ওই এলাকার বেশ কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির শিকার হয়। ঘরবাড়ি ভেঙে পড়ায় অনেক পরিবার এখন চরম দুর্ভোগে রয়েছে।

পরিদর্শনকালে মিল্টন হোসেন মুন্সি বলেন, “খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও আমাদের রাজনৈতিক অভিভাবক আজিজুল বারী হেলাল ভাইয়ের নির্দেশে মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের দায়িত্ব। এটাই প্রকৃত নেতৃত্বের পরিচয়।”

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব সহযোগিতা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দ্রুত এগিয়ে আসায় মিল্টন মুন্সির এই উদ্যোগকে স্বাগত জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।