Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে ট্রান্সফরমার চুরি, ১০০ একর জমির সেচ নিয়ে দুশ্চিন্তা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে অবিনব কায়দায় একরাতে গভীর নলকূপ সেচ পাম্পের পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফারমারের কয়েল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধারা ইউনিয়নের কুতুরা গ্রামে।রবিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ট্রন্সফরমার থেকে কয়েলগুলো নিয়ে যাওয়ার সময় নিচে যন্ত্রাংশ ফেলে রেখে যায় চুরচক্র। এ সময় বিদ্যুতের খুটির নিচে থাকা রোপনকৃত বোরো ধানের ক্ষেত ক্ষতিগ্রস্থও হয়।

সেচ পাম্পের ম্যানেজার ফুজায়েল মন্ডল বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে সেচ পাম্পের জন্য স্থাপন করা তিনটি ট্রান্সফরমারের কয়েল নিয়ে গেছে চুর চক্রের সদস্যরা। প্রায় ১শত একর জমির আবাদ হয় এই সেচ পাম্প দিয়ে।

পল্লী বিদ্যুত ও প্রশাসনের সহযোগীতা ছাড়া তিনটি ট্রান্সফরমার এই মূহুর্তে পুনরায় বসানো সম্ভব নয়।

স্থানীয় কৃষক নাজমুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে জমিতে সেচ দেওয়া নিয়ে নতুন করে তৈরি হয়েছে সংশয়। সামনে যদি বৃষ্টি না হয় তাহলে জমির রোপনকৃত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। এতে কৃষকরা আতঙ্কের মধ্যে রয়েছে।

এ বিষয়ে হালুয়াঘাট পল্লী বিদ্যুতের অফিসে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফেরদৌস আলম বলেন, হালুয়াঘাট থানায় একটি লিখিত ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি রোধে বিট পুলিশিংয়ের কার্যক্রম চলমান রয়েছে। আর চোর ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের ভাষ্য যদি দ্রুত প্রশাসন বা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এটি নতুন করে মেরামত না করা হয় তাহলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।