Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে কৃষকদের জন্য ফুয়েল কার্ড উদ্ভোদন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার কৃষকদের জমিতে সেচ প্রদানের জন্য সেচ যন্ত্রের জ্বালানি সংগ্রহ সহজলভ্য করার লক্ষ্যে ফুয়েল কার্ড  বিতরণ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ শে এপ্রিল) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় সদর উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ সদরের আয়োজনে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু হয়।

এই ফুয়েল কার্ড দিয়ে কৃষকগণ সদর উপজেলার পাম্প ও অনুমোদিত জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র থেকে সেচ যন্ত্রের জন্য জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  রিয়াসাত সাদাত হোসেন এর সভাপতিত্বে উপসহকারী কৃষি অফিসারগণ এবং ৯ টি ইউনিয়ন ও২ টি পৌরসভার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদরের উপজেলা কৃষি অফিসার রিয়াসাত সাদাত হোসেন জানান, আমরা পূর্বেও কৃষকদের ডিজেল, পেট্রোল, অকটেনের জন্য প্রত্যয়ন প্রদান করেছি। যেন, কৃষকগণ বোরো ধান, সবজির জমিতে সেচ প্রদান করতে পারে। কিন্ত নির্বিঘ্নে কৃষক যাতে ফসলের জমিতে পানি দিতে পারে এইজন্য কৃষকদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুবর রহমান জানান, উপজেলা প্রশাসন সব সময় কৃষদের কল্যাণে নানা রকম উদ্যোগ গ্রহন করছে। কৃষকদের চাষাবাদে যাতে কোন ব্যাঘাত না ঘটে সেই জন্য উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।