Nabadhara
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন আদিল

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট পৌর সদরে চৌরাস্তায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় চরম দূর্ভোগে পথচারীরা। এই দুর্ভোগ নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চারঘাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও মেয়র পদপ্রার্থী আব্দুস সালেক আদিল।

শনিবার (১৮ এপ্রিল) দিন গত রাতে বৃষ্টির পানি সড়কে জমে চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিষয়টি বিবেচনা করে তিনি এই মহতী উদ্যোগ নেন।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, চারঘাট পৌর সদরে জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে নেমে আসেন আব্দুস সালেক আদিল। তিনি স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে রাস্তার বড় বড় গর্তে তাৎক্ষণিক ভাবে ইট ফেলেন এতে জনদুর্ভোগ কমে আসে।

এ বিষয়ে আব্দুস সালেক আদিলের সাথে কথা হলে তিনি বলেন, রাজনৈতিক দায়বদ্ধতার পাশাপাশি নাগরিক দায়িত্ববোধ থেকেই আমি এই কাজে এগিয়ে এসেছি। জনগণের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। জনগণের দুর্ভোগ আমার সহ্য হয় না। তাই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি দ্রুত সমস্যা সমাধানের। ভবিষ্যতেও চারঘাট পৌরবাসীর পাশে থেকে কাজ করে যেতে চাই বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।