বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার “পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ রেজাউল ইসলাম, ডা. শারমীন সুলতানা, ডা. রাসেল মাহমুদ সহ মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, স্যাকমোসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং পুষ্টি বৈষম্য দূরীকরণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

