আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন সরকার (২৫) নামে এক মাস্টার্স পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সিটি কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে এমএ অধ্যয়নরত ছিলেন।
সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাকনা গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে সুজন সরকার বাড়িতে ধান মাড়াইয়ের মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে যান। ঘরের ভেতরে ঢুকে মেশিনের প্লাগ লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

