Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বোমাসহ আটক-১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও বোমাসহ মো. মঙ্গল মোল্লা (৪৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। রোববার দিবাগত রাত ১২.৩০টায় রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ছলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ তাকে আটক করা হয়।

সে একই এলাকার. মো. মালেক মোল্লার ছেলে। আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ’’ চিলমারী বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন ছলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মঙ্গল মোল্লা কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে হতে ১টি ওয়ান শুটার গান, ২টি হাতবোমা ও ১টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। পরে তাকে আজ সোমবার দুপুরে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ সুত্র জানিয়েছে।

অপরদিকে আজ সোমবার ভোর ৪.৩০ টায় একই ব্যাটালিয়নের পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে।

একই দিন কাজীপুর বিওপির টহল দল একই সময়ে কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। এছাড়াও, রংমহল বিওপির টহল দল রোববার রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় কাজীপাড়া পাকরতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪৫ কেজি ভারতীয় ডিএপি সার উদ্ধার করেছে।

বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৩১ হাজার ১৮০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং স্থানীয় জনগণের সহযোগিতার মাধ্যমে অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র বিজ্ঞপ্তি সুত্রে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।