ফেনী প্রতিনিধি
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” এ প্রতিপাদ্য নিয়ে ২৩-২৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের ন্যায় ফেনীর সোনাগাজীতেও নানা আয়োজনে পুষ্টি জাতীয় সপ্তাহ পালিত হয়েছে।
বুধবার সমাপণী দিবসে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা.মো. রায়হায়নের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন।
সপ্তাহব্যাপী মাতৃ পুষ্টি উন্নয়নের স্বার্থে পুষ্টি বিষয়ক মা সমাবেশ, প্রবীণ জনগোষ্ঠীকে বিশেষ সেবা প্রদান, পুষ্টি বার্তা প্রদান, পুষ্টি মেলা, র্যালি, আলোচনা সভা, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডে পুষ্টিকর খাবার বিতরণ, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং সমাপনী দিবসে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ বিতরণ করা হয়।

