Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নজরদারি না থাকায় সিরাজদিখানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অবৈধ আবাসন 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই একের পর এক আবাসন প্রকল্প গড়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে, অন্যদিকে ধ্বংস হচ্ছে ফসলি জমি।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন ও ভুয়া আবাসন প্রকল্পের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া এলাকায় “স্বর্ণভূমি সিটি” নামে একটি প্রকল্প নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রকল্পটি অন্যের জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড টানিয়ে কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয়দের দাবি, প্রকল্পটির নিজস্ব কোনো ক্রয়কৃত জমি নেই। ঢাকার রুবেল নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৭ শতাংশ জমি ব্যবহার করে কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে এসব অবৈধ সাইনবোর্ড অপসারণ করলেও কিছুদিন পর আবারও তা স্থাপন করা হয়। এতে কার্যত এসব অবৈধ কার্যক্রম বন্ধ হচ্ছে না বলে তারা অভিযোগ করেন। তারা দ্রুত এসব প্রকল্প বন্ধ করে কৃষিজমি রক্ষার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্বর্ণভূমি সিটির এরিয়া ডিরেক্টর মো. জসিম দাবি করেন, তাদের সকল অনুমোদন রয়েছে এবং প্রকল্পের সঙ্গে “উচ্চপদস্থ ব্যক্তিরা জড়িত”। তবে কারা জড়িত জানতে চাইলে তিনি কোনো নাম প্রকাশ না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

অন্যদিকে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, “অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কৃষিজমি ধ্বংস হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি আরও বাড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।