Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে জাঁকজমকপূর্ণভাবে ‘দেশ রূপান্তর’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের নান্দাইল প্রতিনিধি মো. আবু হানিফ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহামুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর ড. জান্নাতুন নাহার মুক্তা এবং সহকারী প্রফেসর নূর আলম সরকার।

এছাড়াও নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক পিন্টু সাহা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, সাংবাদিক নেতা এবি ছিদ্দিক খসরু, সাংবাদিক হান্নান আল আজাদ ও কলামিস্ট সাইদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক মড়ল, রমজান আলী, ফরিদ মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণরত অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সমাজ উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।