Nabadhara
ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২২, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ অনেকে। নড়াইল ছাড়াও খুলনা, মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীসহ আশেপাশের এলাকা থেকে ১৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। হাজারো মানুষ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। এছাড়া চিত্রা নদীপাড়ের বিভিন্ন এলাকায় গ্রামীণ মেলা বসেছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।