Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
ডিসেম্বর ১, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। বৃহস্প্রতিবার সকাল ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি রেলী বের হয়। রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জনের হলরুমে আলোচনা সভায় সিভিল সার্জন ডা.নাছিমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আব্দুল গফফার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুব্রত কুমার, পুলিশ পরিদর্শক নাজমুল হুদা, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্যা ফোরকান আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.সুভাশিষ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, পল্লী চিকিৎসক, ক্লিনিক সমিতির সদস্য, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।