নড়াইলের লোহাগড়ার টি চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল জাপানী উপহার সামগ্রী। প্রায় সাড়ে তিন শ শিশুর মাঝে ওই উপহার তুলে দেওয়া হয়। জাপানি কর্মকর্তারা নিজ হাতে এগুলো বিতরণ করেন।
সোমবার(৫ডিসেম্বর) দুপুরে জাপানের ঠিকাদারী প্রতিষ্ঠান টেককেন করপরেশনের কর্মকর্তারা শিশুদের হাতে টিশার্ট, ক্যাপ ও মগ তুলে দেন। এ সময়ে টেককেন কর্পোরেশন প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি, উপপ্রকল্প ব্যবস্থাপক তেছুয়া মাতুয়ামা, উপমহাব্যবস্থাপক হিরোকাজু ইপ্পনছুগ, ব্যবস্থাপক নাওমি ওয়াতানাবে, ব্যবস্থাপক (প্রশাসন) আল আমিন সরকার ও জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) ফকরুল আলম প্রমুখ। এ সময়ে জাপানি কর্মকর্তা ও শিশুরা একসঙ্গে শ্লোগান দেয় ‘উন্নয়নের পথে দুটি দেশ, বন্ধু জাপান বাংলাদেশ।’
প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি সেখনে বক্তব্য দিতে গিয়ে বলেন, টেককেন কর্পোরেশন কালনায় মধুমতী সেতু নির্মাণ করেছে। তাই কালনা এলাকার শিশুদের উপহারগুলো দেওয়া হলো। শিশুদের হাতে এগুলো দিতে পেরে আমরা খুশি ।

