Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা যুবদলের সভাপতিসহ আটক ৫

শরিফুল ইসলাম নড়াইল
ডিসেম্বর ৮, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস ও লোহাগড়া উপজেলা বিএনপি নেতা খোকন সরদার,উপজেলা যুবদল নেতা শাহীন মাহমুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন গাজীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার দুপুর পষর্ন্ত তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জেলা যুবদল সভাপতি মশিয়ার রহমান নড়াইল সদরের আউড়িয়া পূর্ব পাড়া গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে। ভদ্রবিলা ইউপি বিএনপি সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস ওই ইউনিয়নের মীরা পাড়া গ্রামের মৃত তোকাম বিশ্বাসের ছেলে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মল্লিকপুর গ্রামের মিলন গাজী, লোহাগড়া উপজেলা বিএনপি নেতা খোকন সরদারের বাড়ী জয়পুর গ্রামে ও জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের শাহীন মাহমুদ ।

১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ উপলক্ষ্যে নড়াইলের ৩টি থানায় বিএনপি, যুবদল নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এর মধ্যে নড়াইল সদরে ৩২, লোহাগড়ায় ৩০ এবং কালিয়ায় ৩৪ জনের নামে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।