Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নারী ও শিশু নির্যাতন বন্ধে মানববন্ধন ও আলাচনা সভা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান পক্ষ ২০২২ এর সমাপনী উপলক্ষ্যে মানব বন্ধন ও আলোচনা সভা আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, উপজেলা সাবরেজিসটার তুপা বসু,প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম,সাংবাদিক ও সাবেক শিক্ষক সমীর বরন পাইক ও ব্র্যাক সামাজিক ক্ষতায়ন কর্মসুচির এ্যাসোসিয়েট অফিসার রেখা বিশ্বাস। অনুষ্ঠানে বিভিন্ন এনজিও, বিভিন্ন নারী সমিতির কর্মকর্তা ও মহিল সদস্যগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।