বাগেরহাটের মোল্লাহাটে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচ বি বি) করন (২য় পর্যায়) শীর্ষক ৫ টি প্রকল্পের লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৫টি প্রকল্পের ৬৫ জন দরদাতা/ঠিকাদারের উপস্থিতিতে প্রকাশ্য এ লটারি ড্র অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ২,৪০,০৯,০০০ টাকা এবং ৩.৭ কিমি রাস্তা এইচবিবি করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

