Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ৫শত দরিদ্র শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রী উপহার

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫শত দরিদ্র শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
আজ শনিবার জ্ঞানের আলো পাঠাগারের হলরুমে বসে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫শত দরিদ্র শিক্ষার্থীর হাতে কম্বল, চাদর ও সোয়েটার তুলে দেন।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ড মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গাজী খসরু, যুবলীগ নেতা আলী আক্কাস লিটন, জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কষ্ট লাগবে কাজ করে যাচ্ছেন। তিঁনি দেশের মানুষের সুখ শান্তির জন্য নানা প্রকার উন্নয়ন কর্মকান্ড হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।