Nabadhara
ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের গণসংযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এস এস হুমায়ুন কবির গণসংযোগ করেছেন।

আজ বুধবার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এস এস হুমায়ুন কবির পৌরসভার পশ্চিমপাড় সদর, সিকিরবাজার, বলুহার, হেলাল মার্কেট, ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সামচুল হক মিয়া, মান্নান মোল্লা, মো: এসকেন্দার, আবু হুরায়রা, আব্দুল মজিদ, মঞ্জুরুল হসান খান, সাজাহান শেখ, সমাজসেবক সরোয়ার হোসেন মোল্লা, ইদ্রিস আলী শেখ, সেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তসলিম সজিবসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।

মেয়র প্রার্থী এস এম হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি।

বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমি দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলাম। উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় বিভিন্ন পদে থেকে জনসেবায় কাজ করেছি।
আশা করছি আমার এই কাজের মূল্যায়ণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে এই পৌরসভার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করার মাধ্যমে একটি স্মার্ট পৌরসভা গঠন করবো।

উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।