Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে নিজের লেখা ১০১ কপি বই পাঠাগারে উপহার দিলেন লেখক সিদ্ধেশ্বর মজুমদার

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

জন্মদিনে নিজের লেখা ১০১ কপি বই পাঠাগারে উপহার দিলেন লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার।
গত বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারে নিজের লেখা ২২টি বইয়ের ১০১ কপি বই উপহার দেন ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার।

এ সময় প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, কার্তিক চন্দ্র বিশ্বাস, সাংবাদিক লেখক রবীন্দ্রনাথ অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, কবি মিন্টু রায়, কবি নিউটন বিশ্বাস, কবি সবিতা রায় প্রেরণা, কবি সুভাষ বালা, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ উপস্থিত ছিলেন।

লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বরুয়া গ্রামের দেবন্দ্রনাথ মজুমদারের ছেলে ও মানিকগঞ্জের সাবেক সিভিল সার্জন।

শ্মশানে শাশ্বত হাসি, হঠাৎ অশরীরী তুমি, যুগল বন্ধি, ঐ সে আসে, অবিনাশী গান, ঝরাফুল তার উল্লেখ যোগ্য কাব্যগ্রস্থ। এছাড়াও বঙ্গবন্ধু সিটি ও প্রেরনাদায়িনী বঙ্গজননী ফজিলাতুন্নেছা মুজিব নামে তিনি দুটি প্রামান্য গ্রস্থ রচনা করেছেন।

বিষাক্ত চুম্বন, তুমি নেভালে আগুন নামে তার দুটো উপন্যাস রয়েছে বলে জানিয়েছেন লেখক সিদ্ধেশ্বর মজুমদার।
তিনি বলেন, এ পর্যন্ত আমি ছড়া, কবিতা, উপন্যাসহ ২২টি বই লিখেছি। এই ২২টি বই থেকে ১০১ কপি বই আমি আমার ৬৯তম জন্মদিনে জ্ঞানের আলো পাঠাগারকে উপহার দিলাম।

কবি মিন্টু রায় বলেন,একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে লেখক ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার তার জন্মদিন পালন করলেন। তার লেখা বইগুলো বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।