Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী কামাল হোসেনের গণসংযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার মেয়র প্রার্থী হাজী মোঃ কামাল হোসেন শেখ পৌরসভার পশ্চিমপাড়, কয়খা, ফেরধরা, ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনি, মিজানুর রহমান খান, কাউন্সিলর জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা কাইয়ুম শেখ , তাইজুল ইসলাম, বুলবুল আহম্মেদ হাজরা, শেখ মনিরুজ্জামান, শ্রমিক লীগ নেতা বশির বিন সামসুদ্দিন, ছাত্রলীগ নেতা শামীম দাড়িয়াসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।
মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি।

বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। করোনার কারণে পৌরসভার কিছু জনকল্যাণমূলক কাজ সমাপ্ত করতে পারিনি। আমি আবার মনোনয়ন পেলে মেয়র হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে স্মার্ট পৌরসভা গঠন করবো।

উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।