Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দর চেয়ারম্যানের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদ্য যোগদানকৃত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও ফাতেহা পাঠ করেছেন।

আজ ২রা ফেব্রুয়ারী দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও ফাতেহা পাঠের সময় আরও উপস্হিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক( প্রশাসন) মোঃ শাহীনূর আলম।সচিব কালাচাঁদ সিংহ।প্রধান প্রকৌশলী(মেরিন) কমান্ডার মোমেনউল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম।প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী সহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তগণ। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি গত ২৫
জানুয়ারি ২০২৩ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেব যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।