Nabadhara
ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী অহিদুল ইসলামের গণসংযোগ

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন।

আজ রবিবার বিকেলে মেয়র প্রার্থী এইচ এম অহিদুল ইসলাম পৌরসভার পশ্চিমপাড়, বাগান উত্তর পাড়, কয়খা, ফেরধরা, ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় আওয়ামী লীগ নেতা হান্নান শেখ, রুহুল আমিন হাওলাদার লিটু, কামাল হোসেন, সুমন হোসেন বাচ্ছু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, ওলিউল্লাহ হাওলাদারসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক তার সাথে ছিলেন।

মেয়র প্রার্থী এইচ এম অহিদুল ইসলাম বলেন, আমি এই পৌরসভার নির্বাচনে পর পর দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমি মেয়র থাকাকালীন সময়ে তৃতীয় শ্রেণির পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নতীকরণ করেছি। এ সময় আমি এই পৌরসভার কিচেন মার্কেট ও বাস টার্মিনাল নির্মাণসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। আশা করছি আমার এই কাজের মূল্যায়ণ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে এই পৌরসভার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করার মাধ্যমে একটি স্মার্ট পৌরসভা গঠন করবো।

উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।