Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সংগঠন পরিপন্থী কার্যক্রমে জড়িৎ থাকায় যুবলীগ সম্পাদক বহিস্কার

সামসুল হক জুয়েল,গাজীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামী ও বিএনপির সাথে গোপনে আতাঁত, দলের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্মের সাথে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদককে বহিস্কার করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ ফেব্রম্নয়ারী) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা কমিটির এক সভায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুব্রত পাল ও ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেতু শেখ এর বিরম্নদ্ধে জামাতে ইসলামী ও বিএনপির সাথে গোপনে আতাঁত, দলের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্মের সাথেজড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের যুক্ত থাকার অভিযোগ করেন। এ সময় সিনিয়র নেতৃবৃন্দ বলেন, তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন ও দলীয় সুনাম বিনষ্টের কাছে লিপ্ত রয়েছে। পরে তাদের একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাদের দল থেকে বহিস্কার করেন। এ বিষয়ে বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.ইসমাইল জানান, বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুব্রত পাল ও ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেতু শেখ দলীয় পদে থেকে বিভিন্ন অপকর্মে জড়িত ছিল।

এ বিষয়ে বহুবার তাদেরকে সর্তক করা হয়েছে কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। তাদের অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. হারুন অর রশিদ টিপু জানান, বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুব্রত পাল ও ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেতু শেখ দলীয় পদে থেকে ইউনিয়ন ব্যাপী সংগঠন পরিপন্থী ও মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। তাদের অপকর্মের বিষয়ে অনেক বার সর্তক করা হয়েছে। কিন্তু তারা কোন সংশোধন হয়নি। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন বলেন, বাহাদুরসাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুব্রত পাল ও ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেতু শেখ দলীয় পদে থেকে স্থাণীয় বিএনপি ও জামায়াতের সঙ্গে যোগ সাজশে সংগঠন পরিপন্থী কর্মকান্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমানিত হয়েছে। তাই বৃহস্পতিবার (১৬ ফেব্রম্নয়ারী) তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।